cassini-huygens mission মিশনের বিস্তারিত বিবরণ

ক্যাসিনি মিশন ছিল শনি গ্রহের দিকে পরিচালিত একটি উল্লেখযোগ্য মহাকাশ মিশন। এটি ১৯৯৭ সালের ১৫ অক্টোবর লঞ্চ করা হয়েছিল এবং এটি নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA), এবং ইটালিয়ান স্পেস এজেন্সি (ASI) যৌথভাবে পরিচালিত করেছিল। এই মিশনে ১১৭টি দেশের ১৬০ জন বিজ্ঞানী অংশগ্রহণ করেছিলেন।




ক্যাসিনি মিশনের লক্ষ্য ছিল শনির চাঁদ, বলয়, এবং অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। ২০০৪ সালের জুলাই ক্যাসিনি শনি গ্রহের কক্ষপথে পৌঁছে। ক্যাসিনির এই দীর্ঘ যাত্রার জন্য গ্র্যাভিটি অ্যাসিস্ট ম্যানেভার ব্যবহার করা হয়েছিল, যা মহাকাশযানের গতি বাড়াতে এবং নির্দিষ্ট কক্ষপথে পৌঁছানোর জন্য গ্রহগুলির মহাকর্ষীয় শক্তি ব্যবহার করে।



এই মিশনের মাধ্যমে শনির সবচেয়ে বড় চাঁদ টাইটানে হয়গ্যাইস প্রোব নামানো হয়। হয়গ্যাইস প্রোব টাইটানের পৃষ্ঠে অবতরণ করে এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রেরণ করে। টাইটানে নাইট্রোজেন, মিথেন, এবং ইথেনের উপস্থিতি পাওয়া যায়। সেখানে মিথেনের লেক এবং মেঘ তৈরি হয় এবং মিথেন চক্রের মাধ্যমে বৃষ্টি হয়, যা পৃথিবীর জলচক্রের অনুরূপ।



ক্যাসিনি মিশন ২০০৮ সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু মহাকাশযানের পাওয়ার সাপ্লাই যথেষ্ট থাকার কারণে মিশনটি দুইবার বাড়ানো হয়। অবশেষে, ২০১৭ সালের ১৫ অক্টোবর ক্যাসিনি শনি গ্রহে পতিত হয়ে মিশনের সমাপ্তি ঘটে। ক্যাসিনি তার মিশনের সময় ৬৩৫ জিবি ডাটা এবং ,৫৩,০৪৮টি ছবি পৃথিবীতে পাঠায় এবং শনি গ্রহের ৬টি নতুন চাঁদ আবিষ্কার করে।

 

Post a Comment

0 Comments